Inhouse product
মৃদু তবে দৃঢ় স্বরে তন্ময় বলে, ‘আমার পৃথিবীর অর্ধেকাংশে সবাই, বাকি অর্ধেকটা জুড়ে শুধু তুই।’
তন্ময় থামে। শুধায়, ‘বুঝিস এই কথার মানে?’
অরুর ভেতরের সত্তা সহ শরীর কেঁপে ওঠে। ক্রমান্বয়ে মাথা দোলায়। তন্ময় নিগূঢ় দৃষ্টিতে চেয়ে থেকে বলে, ‘মুখে বল। কী বুঝলি?’
অরু চোখজোড়া বুজে, কম্পমান ঠোঁটজোড়া নাড়িয়ে ইতস্ততভাবে আওড়ায়, ‘আমাকে অনেক ভালোবাসেন।’
তন্ময় গভীর ভাবে ঘ্রাণ নেয় অরুর চুলের। বলে, ‘পৃথিবীর যেমন কোনো অবসান নেই, আমার ভালোবাসারও নেই। আমি শাহজাহান তন্ময়—তোকে তোর ভাবনার চেয়েও অতিমাত্রায় ভালোবেসেছি, মৃত্যুর আগ পর্যন্ত বেসে যাব।'
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet