Description

ভারতীয় চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়—এটি দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ারও হয়ে উঠেছে। ‘ভারতীয় সিনেমায় সাম্প্রদায়িকতা, রাজনীতি ও ইতিহাস বিকৃতি’ বইটিতে বিশ্লেষণ করা হয়েছে কীভাবে চলচ্চিত্রের পর্দায় সাংস্কৃতিক বিভাজন, ধর্মীয় বিদ্বেষ এবং ইতিহাসের উদ্দেশ্যমূলক বিকৃতি ঘটানো হয়েছে। এ বই অনুসন্ধান করেছে কীভাবে নির্দিষ্ট রাজনৈতিক শক্তির ইন্ধনে চলচ্চিত্রে মুসলিম-বিরোধী বয়ান প্রচার, গৌরবময় অতীতের মনগড়া নির্মাণ এবং জনমনে সাম্প্রদায়িক বিষ বপন করা হয়েছে। যুক্তি, গবেষণা ও উদাহরণের মাধ্যমে বইটি দেখিয়েছে—কীভাবে বিনোদনের আড়ালে বাস্তবতাকে আচ্ছাদিত করে এক বিশেষ জাতীয়তাবাদের স্বপ্ন রচনা করা হয়।

এই গ্রন্থ কেবল চলচ্চিত্র প্রেমীদের জন্য নয়, বরং যেকোনো সচেতন পাঠকের জন্য, যিনি শিল্পের নামে ইতিহাসের অপব্যাখ্যা ও বৈষম্যের রাজনীতির বিরুদ্ধে একটি স্পষ্ট ও নির্ভীক কণ্ঠস্বর খুঁজছেন।