Description
রাসুলের জীবনকাহিনি ছোটোগল্পের আস্বাদনে পড়ার উদ্দেশ্য নিয়েই গ্রন্থটি রচিত হয়েছে। পবিত্র কোরানের মতো মহাকাব্য রাসুলের মাধ্যমে জগতে অবতীর্ণ হয়েছে। ইকরা প্রথম শব্দ, অর্থাৎ পড়ো। কেবলমাত্র পড়ার মাধ্যমে রাসুলের socio-economic political- religious সত্তাকে জানতে হবে, জানাতে হবে, যাতে ব্যক্তিগত জীবনে রূপায়ণের জন্য সচেষ্টও হতে পারি। ‘ছোটোগল্পে রাসুল (স)’ বইটি পড়তে পড়তে উল্লিখিত দিকগুলির অনন্য বিচ্ছুরণ পরিলক্ষিত হবে এ গ্রন্থের পাতায় পাতায় পরতে পরতে। চর্যাপদ থেকে একেবারে অধুনা সাহিত্যচর্চা—এমনি প্রচেষ্টা এই প্রথম। বাঙালি পাঠকের মানসিক আনুকূল্য একান্তভাবে কামনা করি।






