Availability: In Stock

উম্মতে মুসলিমাহর শাহযাদীদের সমীপে

Original price was: ₹350.00.Current price is: ₹265.00.

Category:

Description

হে নারী! তুমি চির সম্মানিতা, সুরক্ষিতা। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সৃষ্টিকর্তা রব্বুল আলামীন তোমার সার্বিক সুরক্ষা ও তত্ত্বাবধানে নিয়োজিত রেখেছেন পুরুষকে। কখনও পিতারূপে, কখনও স্বামীরূপে কখনও ভাইরূপে তো কখনো পুত্ররূপে। শুধু নিয়োজিত রাখেন নি বরং অপরিহার্য করে দিয়েছেন। তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্বও দিয়েছেন তাদের উপরে। তুমি কিন্তু খেলনা নও। ফেলনা নও। তুমি প্রশান্তির উপকরণ। জান্নাতের সুখ। সব সুখের পূর্ণতা সৃষ্টিকর্তা তোমাতেই নিহিত রেখেছেন। জীবনে যদি কিছুই না পাও হে নারী, নারীরূপে জন্মগ্রহণ করাই তোমার জীবনের চরম স্বার্থকতা। পরম সৌভাগ্যের অধিকারী তুমি। যে কাজে তুমি নেই নেই তোমার সহায়তা। যে জীবনে তুমি নেই নেই তোমার সঙ্গ। সে জীবন বড় রঙহীন ব্যর্থ ও নিঃসঙ্গ। তুমি মহান মালিকের আনুগত্যের মধ্য দিয়েই নিজেকে আবিষ্কারের সাধনায় আত্মনিয়োগ করো। পুণ্যবতীর সকল গুণ অর্জন করে প্রতিষ্ঠিত করো নিজেকে। অলংকৃত করো পুণ্যবতীর স্বর্ণাসনে। হয়তো একসময় ইতিহাসের কোনো এক পাতায় স্বর্ণাক্ষরে খচিত থাকবে তোমার নাম। পরবর্তী নারী প্রজন্মকে পথের দিশা দেখাতে বিরাজ করবে উজ্জ্বল তারকা হয়ে। আল্লাহ তোমায় কবুল করুন। আমাকেও। আমীন।।

Additional information

Weight 350 g
Author

Publisher