Description
আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন।কতই না ভাগ্যবান আমরা ।পিতামাতা যেমন তার স্নেহের সন্তানকে অগ্ৰীম বিপদ হতে রক্ষার মাধ্যমে দুনিয়াবি জীবনে কে শত্রু কে মিত্র চিনিয়ে দেন।মহান আল্লাহ তাঁর বান্দাকে তদ্রুপ তার ঘোষিত শত্রু ইবলিশ শায়ত্বান সম্পকে জ্ঞাত করেছেন। ইবলিশ মানবকুলকে কি ভাবে পথভ্রষ্ট করতে পারে সে সম্পর্কে কুরআন ও সহীহ হাদীসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।আজাজিল হতে ইবলিশের রূপান্তরে যে কারণে সেই কারণে বা হেতু কোন মানুষের মধ্যে থাকা সমীচিন নয়। ইবলিশ সর্বদা সচেষ্ট আছে আদম সন্তানকে তার জালে আটকিয়ে নিজের মতো পথভ্রষ্ট করতে।ইমানদার দ্বীনি ভাই বোনদের ইবলিশের ফিতনা হতে বেঁচে থাকতে জানতে হবে ইবলিশ কি ভাবে তার জাল বিস্তার করে রেখেছে। এই বইয়ে সেটাই সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে কুরআন ও সহীহ হাদীস হতে।






